বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং প্রতিবিন্ধিদের ঝুঁকি নিরুপন মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন এবং প্রতিবন্ধিদের ঝূঁকিসমূহ নিরুপন প্রতিবন্ধি সংগঠনের প্রতিনিধিদের সাথে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইনসিডিন বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক অফিসার মোস্তাফিজুর রহমান।

সভায় সুইড খাতিমুনসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম রফিকের সভাপতিত্বে বক্তেব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী লাইট হাউসের ডিআইসি ম্যানেজার সনচু মিয়া, শ্যামনগর মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের দিপন মাঝি, দরগাপুর বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শেখ তাজুল ইসলাম ও আমিনুর রহমান প্রমুখ।

মূল প্রবন্ধ পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান। এতে জেলার ৭ উপজেলার বিভিন্ন প্রতিবন্ধি স্কুলের শিক্ষক এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, পাচারকারীরা প্রতিবন্ধিদের টার্গেট করে বিভিন্ন দেশে তাদের পাচার করে দেয়। তাদের সেখানে নিয়ে ভিক্ষাবৃত্তিসহ অমানবিক কার্যক্রম করোনা হয়। প্রতিবন্ধিদের অভিভাবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়। কিন্তু প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা আমাদের সম্পদে পরিণত হবে।

সরকারি হিসাব অনুযায়ী ৪ হাজার প্রতিবন্ধি নারী শিশু পাচার হয়েছে। শিক্ষার অভাবে অসচেতনতা, দারিদ্রতা, চাকরির প্রলোভন দেখিয়ে নারী, শিশু ও প্রতিবন্ধিদের পাচার করা হয়ে থাকে। এর পাশাপাশি সম্প্রতি ফেইসবুকে মিথ্যা তথ্য নিয়ে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করা হচ্ছে। প্রতিরোধ করতে হলে সবার আগে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে অভিভাবক এবং প্রশাসনকে নজর দিতে হবে। বাল্য বিবাহ সম্পর্ক প্রতিটি ছেলে এবং মেয়ের পাশাপাশি বাবা-মাকেও সচেতন করতে হবে এবং সীমান্ত এলাকাগুলোতে সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করলে শিশু, মানব এবং প্রতিবন্ধি পাচার দিন দিন কমে আসবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!