শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি ও ১ মানব পাচারকারীকে আটক 

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্তে সাত বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সদর উপজেলার তলুইগাছা বিওপি’র হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের নটিজঙ্গল নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাত বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করে।

আটককৃতরা বাংলাদেশি নাগরিকরা হলেন, জামালপুর জেলার রুদ্র বয়রা গ্রামের রুবেল মিয়া (২৬), তার স্ত্রী মোছা. সুমি (২০), একই এলাকার শফিকুল ইসলাম (২৫) ও স্ত্রী নাসিমা খাতুন (২২), গোপালগঞ্জ জেলার পাইকেরবাড়ী গ্রামের দীলিপ বারই (২৭) ও তার স্ত্রী সেতু বিশ্বাস (১৯) ও জয়পুরহাটের বৃষ্টি খাতুন (২২) । এছাড়া আটক মানবপাচারকারীর নাম কবিরুল ইসলাম (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সোবহান সরদারের ছেলে।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মানব পাচারের সাথে জড়িত কেড়াগাছির মহিদুল ইসলাম (৩৮), উত্তর তলুইগাছার খোরশেদ আলম (লাভলু) ও কেড়াগাছির মোফাজ্জল হোসেন (৩২) কেও আসামি করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!