বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

কলারোয়ায় পানিতে গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন (২৮) একই ইউনিয়নের হিজলদী গ্রামের সাবুর আলী গাজীর পুত্র। সে পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, কাঠ ব্যবসায়ী সোহাগ হোসেন বিক্রমপুর গ্রামের শাহিনুজ্জামানের পুকুর পাড়ের একটি নারকেল গাছ ক্রয় করেন। বেলা সাড়ে ১২টার দিকে গাছ কাটা লোক দিয়ে নারকেল গাছটি কাটছিলেন। গাছের গোড়া কাটার সময় সোহাগ হোসেন গাছের নিচে দাড়িয়ে থাকার কারণে পুকুরের পাড় ধসে গাছসহ সোহাগ পুকুরে পানির নিচে চাপা পড়েন। তাৎক্ষনিক সেখানে উপস্থিত অন্যরা পুকুরের পানি থেকে উপরে তোলার পর সোহাগ হোসেন মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সোহাগ হোসেনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ নজর দেখতে বয়ারডাঙ্গা ও হিজলদী উভয় স্থানে শতশত মানুষ ভিড় জমায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!