বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

ঠাকুরগাঁওয়ে টাইম টুয়েন্টিফোর বাংলা নিউজ পোর্টালের যাত্রা শুরু

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে
বিজয় মাসে সত্যের মুখোমুখি প্রতিদিন-স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো নিউজ পোটাল টাইম টুয়েন্টিফোর বাংলা।
প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় টাইম টুয়েন্টিফোর বাংলা নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক বিশাল রহমান টাইম টুয়েন্টিফোর বাংলা’এর সম্পাদক হিসেবে আছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ পত্রিকার সম্পাদক বলেন বর্তমান গ্লোবালাইজেশনের নামে ধনী-গরিবের বিশাল বৈষম্যের এ যুগে কর্পোরেট পুঁজির নামে বৃহৎ শিল্পের ঋণখেলাপী ও ভূমিদস্যুতায় অভিযুক্ত গ্রুপগুলো দুনিয়ার সকল গণমাধ্যমকে গিলে ফেলতে সফল হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা আজ সেলফ সেন্সরশীপের শৃঙ্খলে বন্দী।
এ অবস্থা হতে গণমাধ্যমকে মুক্ত করতে আমরা এসেছি আপনাদের সামনে। আমরা নিজেরাও জানি এ লড়াই কঠিন তবুও আগামী প্রজন্মের নিকট আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা এ কঠিন পথকে বেছে নিয়েছি।হয়তো বহু বাঁধা বিপত্তি আসবে তবুও এ পথে আমরা এগিয়ে যেতে চাই।
আমাদের যাত্রাপথে যেকোনো ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে চলার জন্য আপনাদের অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করি। এদেশের সাধারণ মানুষকে সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছে দিতে একঝাঁক তরুণ তরুণী নিরলসভাবে কাজ করার ব্রত নিয়েছে। অভিজ্ঞতা ও তারুণ্যের যৌথ যাত্রার এ লড়াইয়ে আপনারাও পাশে থাকবেন।
আলোর পথযাত্রীদের কঠিন এ অভিযানে অন্ধকার মিলিয়ে একদিন সুন্দর আলোকিত সকালের সন্ধান আমরা প্রত্যাশা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সোহেল, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ,ঠাকুরগাঁও নাগরিক অধিকার  সুরক্ষা পরিষদের সদস্য আব্দুর রহিম,নির্বাহী সম্পাদক নুরুজ্জামান রমজান, বার্তা সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক কামরুল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!