বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৫৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নাছির উদ্দীন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় স্বাস্থ্য বিধি মেনে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইউসুফ হোসেন, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এইচ এম কবীর হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা।

উক্ত শোকসভায় ভার্চুয়াল পদ্ধতিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জুুুলকদর রহমান, সাবেক সভাপতি এড.নাসির আহম্মেদ, এড.বিষ্ণুপদ অধিকারী, সিনিয়়র আইনজীবী এড.আসাদুজ্জামান মিঞা, সাবেক জিপি এড.খসরুল আলম চৌধুরী, পিপি সুভাষ চন্দ্র জয়ধর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.মুন্সী আতিয়ার রহমান অংশ নেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞ যুগ্ম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা লিপি, বিজ্ঞ সহকারী জজ নাজমুল কবীর, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, স্টেনোগ্রাফার মো.আব্দুল হান্নান মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নায়েবে নাজির মো.নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কোর্ট মসজিদের মুদার্ রিস (শিক্ষক) ক্বারী মো. বিল্লাল হোসেনের পরিচালনায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তাঁদের পরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর স্থানীয় গোপালগঞ্জ কোর্ট মসজিদ লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় এতিমদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিজ্ঞ বিচারকগণ  দুপুরের খাবার হস্তান্তর করেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি হিসেবে গত বুধবার (১২ আগস্ট) বিকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’ র নেতৃত্বে গোপালগঞ্জ বিচার বিভাগ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!