মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় প্রতিষ্ঠানের হলরুমে জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন কমিটির আহবায়ক একাডেমিক ইনচার্জ ড. এস.এম নজমুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রধান টুরিজম এন্ড হসপিটালিটি ছিদ্দিক আলী, ইন্সট্রাক্টর বিপ্লব কুমার দাস, বিভাগীয় প্রধান আর এসি এনামুল হাসান, প্রধান সহকারি মো. আলী হাসান, কেয়াটেকার মো. আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত, তথ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, দোয়া মাহফিল, অনলাইনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও ভার্চুয়াল প্লাটফর্ম এ কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর ও ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!