বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

নির্বাচনী মাঠে নৌকা প্রতিকী লড়তে চান আ:লীগ নেতা রব্বানী

✍️গৌতম চন্দ্র বর্মন🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা ইতিমধ্যে হয়েগেছে।  এবারে নির্বাচনের মাঠে দেখা যাবে এক ঝাঁক তরুণ প্রার্থী। তারই মধ্যে একজন উপজেলার ধনতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও একাধারে সফল উদ্যোক্তা দুলাল রব্বানী। 
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন তিনি অনেক আগেই। সেই মোতাবেক তফসীল ঘোষণার পর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। দলের মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করতে অনেকদিন যাবৎ ইউনিয়নের  মানুষের সাথে কাজ করেছেন এই তরুণ নেতা। 
ইউনিয়নবাসীর তথ্যমতে, তরুণ এই রাজনীতিক নেতা সমাজের জন্য বিশেষ অবদান রেখে আসছেন। দেশের ক্রান্তিলগ্ন তথা করোনাকালে মানুষের পাশে দাড়িয়েছেন। দলের ভাবমূতি রক্ষার্থে ইউনিয়নবাসীকে দলমত নির্বিশেষে সাধ্যমত সহযোগিতা করেছেন। বিপদগামী মানুষকে সহযোগিতা করেছেন সামনে থেকে। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রিতী রক্ষার জন্য তিনি সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কাজ করেছেন। ইউনিয়নবাসী মনে করেন, তিনি দলের মনোনীত প্রার্থী হলে তার জন্য ইউনিয়নের মানুষের পাশে থাকা আরেকটু সহজ হবে।  দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে সহজ হবে। 
তরুন রাজনীতিক ও ধনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল রব্বানী বলেন, সাম্প্রদায়িক  সম্প্রিতি রক্ষার জন্য সকলকে সাথে নিয়ে ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছি  ইউনিয়নবাসী চায় আমি এবার চেয়ারম্যান পদে নির্বাচন করি। আমি আমার দলের  কাছে বিষয়টি জানিয়েছি এবং দলের মনোনীত প্রার্থী যেনো হতে পারি সে জন্য আমার ও ইউনিয়নবাসীর সার্বিক চেষ্টা থাকবে।  দল আমাকে মনোনয়ন দিলে নিশ্চয় আমি ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবো ।
তরুন নেতৃত্বের বিষয়ে জেলা আওয়ামীলীগ  এর সভাপতি ও প্রবীণ রাজনীতিবীদ মুহা: সাদেক কুরাইশী বলেন, তরুণরা এ দেশের সোনালী স্বপ্ন ও সম্পদ। এ দেশের অনাগত আগামি তরুনরা। তরুন নেতৃত্বকে আওয়ামীলীগ  বরাবরই স্বাগত জানিয়েছে। মানননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তরুনদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন মূলক কাজ করছে। আর যে যার সততা দক্ষতা দিয়ে কাজ করে মানুষের মন জিতেছে আওয়ামীলীগ  এসব মানুষদের কদর করেছে মূল্যায়ন দিয়েছে। এখন সময় ঐক্যবদ্ধ থাকা।  এক সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!