বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

ঠাকুরগাঁওয়ের আনোয়ার খসরু বিশ্বসেরা গবেষকদের তালিকায়

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে
অন্তর্জাতিক সংস্থা আলপার-ডগার (এডি) বৈজ্ঞানিক সূচক এর বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন শিক্ষক স্থান পেয়েছেন। 
এই তালিকায় রয়েছেন ঠাকুরগাঁও জেলার শহরের মেধাবী সন্তান ড. আনোয়ার খসরু পারভেজ। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক।
গত ১০ অক্টোবর এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা এ সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে। 
র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলো থেকে ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে এ বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পায়। 
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থায় পাওয়ায় তার বন্ধুমহল, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ জন্ম ১৯৭৩ সালে ঠাকুরগাঁও জেলায় ।
পেশাগত জীবনে তিনি দীর্ঘ ২২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এবং প্রেষণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি কৃতিত্বের সাথে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইউনেস্কো আইসি-বায়োটেক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন ২০০৩ সালে।
প্রথম পিএইচডি করেছেন মাইক্রোবায়োলজি বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে এবং দ্বিতীয়বার মোনবুকাগাকুশো বৃত্তি নিয়ে পিএইচডি করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সে টোকুশিমা বিশ্ববিদ্যালয়, জাপান থেকে ২০০৮ সালে। এরপর ইরাসমাস মুন্ডাস বৃত্তি নিয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে। 
একজন পেশাদার দক্ষ মাইক্রোবায়োলজিস্ট হিসেবে গবেষণা করছেন কোভিড-১৯, ডেংগু, আণবিক ওষুধ ও সংক্রামক রোগ,পরজীবী, ক্লিনিক্যাল এবং পরিবেশগত মাইক্রোবায়োলজিসহ উদীয়মান সংক্রামক রোগ নিয়ে।
তিনি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের গবেষণা কর্মের তত্ত্বাবধান করছেন। আন্তর্জাতিক কোলাবোরেটিভ গবেষণার সাথেও যুক্ত আছেন। তাঁর বুক চ্যাপ্টারসহ দেশি বিদেশি ৮০ টিরও অধিক প্রকাশনা রয়েছে। 
তিনি বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নাল ‘ এর চিফ এডিটর হিসেবেও কাজ করছেন। তিনি বিশেষত কোভিড-১৯ ডেডিকেটেড পয়েন্ট-অফ কেয়ারে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনে বিভিন্ন প্রতিষ্ঠানে গত এক বছর ধরে সরকারিভাবে অংশ নিয়েছেন।
এছাড়া ঠাকুরগাঁও টিবি ক্লিনিক এবং পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।এবার একুশে বই মেলা-২০২১’ এ- প্রকাশিত হয়েছিল প্রফেসর ড. মো: আনোয়ার খসরু পারভেজের করোনা নিয়ে লেখা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!