বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

সড়ক দূর্ঘটনায় তালায় মোটরসাইকেল চালকসহ আরোহী নিহত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫০৭ বার পড়া হয়েছে

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাস্তার পাশে সার্ভিসিংয়ে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটর সাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগষ্ট) রাত্র ১০.১৫ ঘটিকার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে মহাসড়কের উপর এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক বাগেরহাট  মোড়ল গঞ্জ  উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৫) ও একই উপজেলার  মৃত বিল্লাল হোসেনের ছেলে অত্র হাসপাতালের অফিস সহকারি মো: শাকিব হোসেন (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজারে মহাসড়কের উপর একটি ট্রাক সার্ভিসিং করাচ্ছিল। হঠাৎ সাতক্ষীরাগামী একটি মটর সাইকেল(ফিজার ১৫০ সিসি) দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মটরসাইকেল চালক ও আরোহী দু’জনই নিহত হয়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!