মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসেন্টেটর মেশিন প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান আমাদের সময় পত্রিকার কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুনের উদ্যোগে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন (অক্সিজেন গ্রহন করা মেশিন) প্রদান করলেন নাভানা গ্রুপ লিমিটিড।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে এ মেশিনটি তুলে দেয়া হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এর আগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন দিয়েছিলেন। আর এইটা দিয়ে মোট ২ টি মেশিন হলো কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ সময় আরিফুজ্জামান আরিফ বলেন, এই মেশিনের একটি ভাল দিক হলো একই সাথে দুই জন রোগি অক্সিজেন গ্রহন করতে পারবেন। তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাস আক্রান্ত যেসব রোগির শ্বাসকষ্ট ভুগবে তারাতো এ মেশিন ব্যবহার করতে পারবেনই, পাশাপাশি স্বাভাবিক শ্বাসকষ্ট এ্যাজমা রোগিরাও এ মেশিনটি ব্যবহার করে উপকৃত হবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, আজিজুর রহমান, মোস্তাফা হোসেন বাবলু, ফারুক রাজ, জিকরিয়া হোসেন, শিমুল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!