বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

বালিয়াডাঙ্গীতে জাতীয় শোক দিবসে খাবার পেল অসহায় মানুষ

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেওয়া হয় ব্যতিক্রমী উদ্যোগ। রোববার (১৫ আগস্ট) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও যুবলীগের উদ্যোগে তিন হাজার মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
শোক দিবসে দোয়া মাহফিল শেষে ওই উপজেলার দুওসুও ইউনিয়নের একটি মাদ্রাসার এতিম শিশুদের হাতে খাবার তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের হাতে খাবার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে ওই উপজেলার বিভিন্নস্থানে গরীব দুঃখী অসহায় মানুষের হাতেও খাবার তুলে দেন তারা। দিনটিতে একবেলা খাবার পেয়ে খুশি হন দরিদ্ররা। খাবার বিতরণের সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, শোকের দিনে আমরা উপজেলার তিন হাজার মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে খুশি। উপজেলা প্রশাসন ও যুবলীগের এমন উদ্যোগ গ্রহণ করায় তাদের সাধুবাদ জানাই।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, শোকের দিনে উপজেলা প্রশাসন ও যুবলীগের যৌথ উদ্যোগে গরীব দুঃখী মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করবো আগামীতে আরও ভালো উদ্যোগ গ্রহণে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!