মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার মাগুরা বারুইপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক (৫০) ও কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী ওবায়দুল্লাহপুর গ্রামের মৃত মাদার আলীর ছেলে নুরুল ইসলাম (৬৫)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে শনিবার পহেলা আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ব্যবসায়ী আব্দুল মালেক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ২০ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন নুরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয় এপর্যন্ত ২২ জন মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেলেন ৫৯ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!