রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে দু’জনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে দু’জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার শারসা গ্রামের অনিলকৃষ্ণ দাসের ছেলে রাধাপদ দাস (৫৫) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের ওজিহার সরদারের স্ত্রী আরিফা খাতুন (৩৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৩১ জুলাই দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার শারসা গ্রামের রাধাপদ দাস। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই উপসর্গ নিয়ে একই উপজেলার নওয়াপাড়া গ্রামের আরিফা খাতুন শুক্রবার রাতে ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। রাত ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি।

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ২২ জন মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেলেন ৫৮ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!