মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সফলতার জন্য ভাল শিক্ষার পাশাপাশি ভাল চিকিৎসক হতে হবে-এমপি রবি

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক-২০২১ ব্যাচের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক এ্যাসোসিয়শনের আয়োজনে ও এস.কে.এফ’র সহযোগিতায় শনিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।

হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খোদার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এক সময় গ্রাম ডাক্তার পাওয়া অনেক কষ্টের ছিলো। এখন কিন্তু সেটা নাই। সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কথা চিন্তা না করে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানায়।

ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য তোমাদেরকে ভালো ডাক্তার হতে হবে। এই করোনা দূর্যোগের সময় মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। সফলতার জন্য ভাল শিক্ষার পাশাপাশি ভাল চিকিৎসক হতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. সুমন কুমার দাশ, ডা. মাহমুদুল হাসান পলাশ, ডা. হাবিবুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুমন কুমার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের উপদষ্টা ডা. মা. ইমরান হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক-২০২১ ব্যাচের সংবর্ধনা ও নবাগত ৫৭ জন মেডিকেল শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনাা করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!