বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

অনলাইন হাট থেকে কোরবানির গরু কিনলেন সাতক্ষীরার ডিসি এসএম মোস্তফা কামাল

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণর শুরু থেকে ক্রমই ই-কমার্সের ব্যবহার বাড়াতে জোরালা পদক্ষেপ গ্রহণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এরই অংশ হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তিনি অনলাইন গরুর হাট চালু করার উদ্যোগ নেন।

গত ২৩ জুলাই সাতক্ষীরা অনলাইনে গরুর হাট এর উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

জেলা প্রশাসক শুক্রবার নিজেই অনলাইন গরুর হাট থেকে কোরবানির উদ্দেশ্য পছন্দমত গরু ক্রয় করেছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনলাইন গরুর হাট থেকে কেনাকাটা করোনা সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে চালুকৃত অনলাইন গরুর হাট থেকে এ পর্যন্ত এক হাজার ৩৫১টি কোরবানির পশু বিক্রি হয়েছে।
এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৮৭৫টি কোরবানির পশুর তথ্য আপলোড করা হয়েছিল, বিক্রি হয়েছে ৫৮১টি। যার মূল্য ৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

কালিগঞ্জে ৮৭৪টি পশুর তথ্য আপলোড করা হয়। বিক্রি হয়েছে ৫৬২টি। যার মূল্য ৩ কোটি ৯৩ লাখ টাকা।

আশাশুনিতে ২৩৩টি পশুর তথ্য আপলোড করা হয়। এর মধ্যে ৩৮ টি বিক্রি হয়েছে। যার মূল্য ১৮ লক্ষ ৮৪ হাজার টাকা।

শ্যামনগর ৪৭৫ টি পশুর তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ১১৭টি পশু। যার মূল্য ৯৭ লাখ ৬৬ হাজার টাকা।

দেবহাটায় ২১০টি পশুর তথ্য আপলোড করা হয়, এর মধ্যে ৫৩টি বিক্রি হয়েছে। যার মূল্য ৩৬ লাখ ১৩ হাজার ৬৬৬ টাকা।

এছাড়া কলারোয়ায় ৪৫৬ ও তালায় ২৭২টি পশুর তথ্য আপলোড হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!