বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

শহীদ জাহেদা’র ২৩ তম শাহাদৎ বার্ষিকীতে কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালিত 

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে শহীদ জাহেদা’র ২৩ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১ টায় ভাচ্যুয়াল মিটিং, জাহেদানগর সরদার মার্কেট জামে মসজিদে বেলা ১২ টা হতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিকাল সাড়ে পাঁচটায় আসরের নামাজবাদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সংগ্রামী সভাপতি আলহাজ্ব ওয়াহাব আলী সরদার এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমিহীন আন্দোলনের অন্যতম নেতা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাপ্পী, ভুমিহীন নেতা মোশারাফ হোসেন, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জায়েদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক। স্মৃতিচারণ সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জায়েদানগর সরদার মার্কেট জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আজিজুর রহমান।

উল্লেখ্য যে, ১৯৯৮ সালের ২৭ শে জুলাই ভুমিহীনদের স্বার্থরক্ষার আন্দোলনে ভুমিদস্যু সন্ত্রাসীদের গুলিতে জাহেদা খাতুন শাহাদৎ বরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!