বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের জন্য সংযোগ‘ কানেকটিং পিপলের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে ৯ দশমিক ৮ ঘনমিটারের পাঁচটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে সেবামূলক সংগঠন ‘সংযোগ’ (connecting people)।
আজ সোমবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাঁচটি সিলিন্ডার হস্তান্তর করা হয়। সংযোগ সদস্যদের হাত থেকে এসব সিলিন্ডার গ্রহণ করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক সদর হাসপাতালে তও্বাবধায়ক মো. নাদিরুল আজিজ।
আর সেবামূলক সংগঠন ‘সংযোগ’ (connecting people) এর পক্ষে উপস্থিত ছিলেন স্থপতি সাকিব মাহমুদ, নাহিন, রাতুল, প্রান্ত, সেহাদ, অঙ্কুর, স্বার্থকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’ ‘টাঙ্গন নদীর পাড়ে, শ্বাস নিতে চাই একসাথে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রজেক্ট থেকে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। এর আগে গত ১৫ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ১০০ টি ননব্রিদিং মাস্ক প্রদান করে‘সংযোগ’। এরপর ২১ জুলাই ১ টি ১০ লিটার কনসেন্ট্রেটর প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ এর পক্ষ থেকে গত বছর হাসপাতালটিতে দুইটি অক্সিজেন সিলিন্ডার ও আটটি অক্সিজেন ফ্লোমিটার দেওয়া হয়। এপ্রিল-মে মাসে যখন ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিলো, তখন ‘সংযোগ’ এর সহায়তায় ২৯ মে থেকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তৈরি হয় ‘সংযোগ’ ঠাকুরগাঁও অক্সিজেন হাব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!