বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ৮৫

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সংক্রমিত হয়ে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন আক্রান্ত হয়েছে ৮৫ জন।
সোমবার ২৬ জুলাই সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ২৯৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৮০ বছর বয়সী মহিলা ও বালিয়াডাঙ্গী ৫০ বছর বয়সী মহিলা এবং পীরগঞ্জে ৫০ বছর বয়সী ১ জন পুরুষ রয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এছাড়াও শনাক্তকৃতদের মধ্যে সদর উপজেলার ৪৭ জন,পীরগঞ্জে ১৪,রাণীশংকৈলে ১২,বালিয়াডাঙ্গী ৯,ও হরিপুরে ৩ জন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫২৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৮ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪ জন।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সবাই সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!