বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

ঠাকুরগাঁও সদর হাসপাতালে চেম্বার্স অব কমার্সের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আজ রোববার (২৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ে এসব স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।
করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারের হাতে এ সকল সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র-২ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সুদাম সরকার, মামুন অর রশিদ, সাখাওয়াত হোসেন বুলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!