রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু ৯

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকী ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে রবি পর্যন্ত মারা গেছেন মোট ৮৩ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা শেষে ৬১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তর হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় রবিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩ জন। এছাড়া বর্তমানে ২৩৯ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!