শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তালায় জমিজমা সংক্রান্ত প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। একই সাথে টিনের ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে।

আহতরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আশুতোষ দাশের ছেলে সাধন দাশ (৬৩), সাধন দাশের স্ত্রী তপলা দাশ এবং মৃত অমুল্য দাশের ছেলে উত্তম দাস (৩৫)। এদের মধ্যে উত্তম দাশ তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাধন দাশ জানান, একই এলাকার সন্তোষ সরকারের ছেলে স্বপন সরকার (৩২) ও তপন সরকার (৪০) গংদের সঙ্গে বসত বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসাবে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার সকালে প্রতিপক্ষরা দা, লাঠি, লোহার রড সজ্জিত হয়ে অনাধিকার আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বাড়ির টিনের ঘরটি ভাংচুর করে। যা প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

এসময় আমার ভাইপো আহত উত্তম দাশ প্রতিপক্ষকদের বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দ্বারা উত্তমকে আঘাত করে। এসময় তাকে উদ্ধার করতে আসলে আমার এবং আমার স্ত্রীকেও পিটিয়ে আহত কর। পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে তালা হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় সাধান দাশ বাদি হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছে।

এবিষয়ে অভিযুক্ত স্বপন সরকার বলেন, সাধন দাশ গংরা তাদের উপর হামলা চালিয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!