বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরায় মিথ্যে হয়রানিমূলক মামলার দায় থেকে পিতার অব্যহতির দাবিতে ছেলের সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে পানিতে পড়ে ২৮ দিনের বাচ্চা মারা যাওয়ার ঘটনার সুষ্ট তদন্ত এবং হয়রানিমূলক মামলার দায় থেকে পিতার অব্যহতি দাবি করেছেন ছেলে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের আজাদ আলী গাজীর ছেলে মোঃ আশিকুর রহমান এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা নিয়ে আমার পিতার সাথে একই এলাকার আমিনুরের বাবা-চাচাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলাও রয়েছে। গত ১২ জুলাই আমিনুর রহমানের মেয়ে আফরোজা খাতুনের ২৮ দিন বয়সী শিশু পানিতে ডুবে মারা যায়। লোকমারফত জেনেছি ঘটনার দিন দুপুরে খাওয়ার পর বাচ্চাটিকে নিয়ে খাটের উপর ঘুমিয়ে ছিল আফরোজা খাতুন। এটি দেখে আফরোজার মা আছিয়া খাতুন পাশের বাড়িতে একজন আহত রোগীকে দেখতে যান। সেখান থেকে ফিরে বাড়িতে এসে দেখেন আফরোজা খাটের উপর ঘুমিয়ে থাকলেও কোলে তার বাচ্চা নেই। এসময় তারা চারিদিকে বাচ্চাটিকে খোঁজাখুজি শুরু করে। একপর্যায় বাড়ির পাশের পুকুর হতে বাচ্চাটির মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু মরদেহ উদ্ধারের পর পুলিশকে খবর না দিয়ে তড়িঘড়ি করে মরদেহ দাফন করা হয়। এঘটনায় এলাকায় গুঞ্জনের সৃষ্টি হলে আফরোজা খাতুনের পরিবার স্থানীয় এক কবিরাজকে বাড়িতে  এনে বিভিন্ন কৌশলে বাচ্চার মৃত্যুর কারন উদঘাটনের চেষ্টা করেন বলে আমরা জানতে পেরেছি। পরে এঘটনা শুনে আমরা ব্যথিত হয়েছি।

আশিকুর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার দুইদিন পর আফরোজা খাতুন গংদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব আমার পিতা আজাদ আলী গাজীকে পুলিশে সোপার্দ করে। পরে আফরোজা খাতুন বাদি হয়ে আমার বৃদ্ধ পিতাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। অথচ আমার পিতা ও আমি এবিষয় কিছুই জানতাম না। আমাদের বাড়ি হতে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আফরোজাদের বাড়ি থেকে প্রকাশ্যে দিবালোকে শিশু চুরি করে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়েছে অথচ করো চোখে পড়লো না, এটি কেমন কওে হতে পারে।

তিনি আরো বলেন, আমার পিতা  আজাদ গাজী একজন সহজ সরল প্রকৃতির মানুষ। জমি নিয়ে আমিনুর গংদের সাথে তার বিরোধ থাকতে পারে কিন্তু ২৮ দিন বয়সী ওই শিশুর সাথে তার কোন শত্রুতা নেই। শুধুমাত্র পূর্ব বিরোধের কারনে আমার পিতাকে ওই মামলার আসামী করা হয়েছে। গত ১৬ জুলাই সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্তে গেলে আফরোজা এবং তার পরিবারের সদস্যরা উল্টোপাল্টা বক্তব্য দেন। মামলার এজাহারে বর্ণিত বক্তব্যের সাথে তাদের দেয় ওই বক্তও্যরে কোন মিল ছিল না।

তিনি বলেন, আমরা শিশু হত্যার বিচার চাই। কিন্তু তদন্তের নামে কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তিনি ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তার নিরীহ বৃদ্ধ পিতাকে মিথ্যে মামলার দায় থেকেঅব্যহতি দিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!