বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল

রাতেই কালীগঞ্জের রাজ্জাকের লাশ ফেরৎ দেব বিএসএফ!

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বিএসএফএর গুলিতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলাধীন হিঙ্গলগঞ্জ নিহত বাংলাদশি যুবক আব্দুর রাজ্জাকর লাশ মঙ্গলবার রাতেই বিএসএফ ফেরৎ দিতে চলেছে। তবে বসন্তপুর বিজিবি ক্যাম্প অথবা কালীগঞ্জ থানার পক্ষ থেকে নিহতের স্বজদের লাশ ফেরৎ দেওয়ার সময় নিশ্চিত করা হয়নি।

কালীগঞ্জের কামদেবপুর গ্রামের হাবিবুর রহমান সবুজ মঙ্গলবার রাত পৌনে আটটায় এ প্রতিবেদককে জানান, বিএসএফ সকাল সাড়ে ১০টায় বসন্তপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ইছামতী নদীতে এস বিজিবি’র সঙ্গে পতাকা বৈঠক করেছে। যদিও এ সময় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কি কথা হয়েছে তা তাদেরকে জানানো হয়নি। সন্ধ্যার পর বিজিবি তাদের বাড়িতে এসে আব্দুর রাজ্জাকের পরিচয় সম্পর্কে কাগজপত্র নিয়ে গেছে। রাত ১২টার মধ্যে রাজ্জাকের লাশ হস্তান্তর করা হতে পারে এমনটি বিজিবি’র পক্ষ থেকে তাদেরকে আশ্বস্হ করা হয়েছে।

তবে বিজিবি এ সম্পর্কে সাংবাদিকদের কিছুই জানাতে চায়নি। এমন কি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয়রা লাশটি হস্তান্তর করবে কিনা সে সম্পর্কেও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন বিজিবির বসন্তপুর বিওপির কমান্ডার সুবেদার খুরশীদ আলম।

উল্লেখ্য যে অবৈধপথে মাদক অথবা গরু আনার জন্য রবিবার সন্ধ্যার পর পাম্পের বালিশের সহায়তায় খোরহাট ও কামদেবপুরর মধ্যবর্তী ইছামতী সাঁতার দিয়ে ভারতে যান কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাক ও একই গ্রামের আব্দুল গফফার ওরফে বাতেল। গভীর রাতে বিএসএফএর গুলিতে রাজ্জাক নিহত হন ভারতের হিঙ্গলগঞ্জ থানার পথরদেবী নাথপাড়া গ্রামে। পালিয়ে যায় গফফর। বিএসএফ পরে রাজ্জাকের লাশটি নিয়ে যায়।

খবর পেয়ে রাজ্জাকের পরিবার তার লাশ ফেরত পাবার জন্য বিজিবির বসন্তপুর ক্যাম্পে আবেদন করে। এ সময় থেকে লাশটির বিষয় বিজিবি বিএসএফএর মধ্যে চিঠি চালাচালির ঘটনা ঘটে।

এদিকে লাশ ফেরত আসছে এমন খবর পেয়ে নিহত রাজ্জাকের উদ্বিগ্ন বাবা রমজান আলি, চাচা হাবিবুর রহমান সবুজ, ইউপি সদস্য আব্দুল খালেক সহ পরিবারের লোকজন বসন্তপুর ক্যাম্পের পাশে বেড়িবাঁধে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করছিলেন।

তারা জানান, রাত ১২টার মধ্যে লাশ ফেরৎ পাচ্ছেন এমন আশায় তারা অপেক্ষা করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!