শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনার উপসর্গে সাতক্ষীরায় ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭ জন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা সংক্রমনে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই কমছেনা মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪১৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

যা শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩ হাজার ৩৯ জন। এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ২৪ জন ও উপসর্গ নিয়ে ২৫৮ জনসহ মোট ২৮২ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলায় করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!