বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

কালিগঞ্জ ধলবাড়িয়ায় বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মাদক, ইভটিজিং,সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে এবং পুলিশের সেবা সাধারণ মানুষের মাঝে পৌঁছায়ে দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১ ঘটিকায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন করেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হুসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম ফজর আলী, উকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাষ মন্ডল, মোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়,এস আই তরিকুল ইসলাম, চিন্ময় কুমার, অপর্ণা, ইমরান হোসেন, এ এস আই মুজাহিদুল ইসলাম, ফেরদৌস, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এম আব্দুল গফফার , ৬নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শওকাত হোসেন, ইউনিয়ন আনছার ভিডিপি ক্লাবের সভাপতি শেখ ইয়াদ আলী, ইউনিয়নের সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন।

উদ্বোধন অনুষ্ঠানে অফিসার ইনচার্জ বলেন আমরা সাধারণ মানুষের বন্ধু হতে চাই,আমাদের সেবা সাধারণ মানুষেরদোরগোড়ায় পৌঁছায়ে দিতে চাই । এজন্য এখন থেকে প্রতিটি বিটে ২ জন অফিসার ও একজন পুলিশ সদস্য থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা অবশ্যই মাদক,ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!