বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

ভারত থেকে অবৈধপথে দেশে ফেরার সময় সাতক্ষীরার দুটি সীমান্তে দুই জন আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

চলমান কঠোর লকডাউন ও ভয়াবহ করোনা সংক্রমনের মধ্যে পাসপোর্ট ছাড়াই চোরাইপথ ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে এক নারীসহ দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত এক মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ মানবপাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বদোরচর এলাকার মৃত রাসেল শেখের মেয়ে মোছাঃ পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি থানার খাজরা গ্রামের মৃত সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)।

বিজিবি ৩৩ ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে পাঠানো হয়েছে।

সেখানে কোয়ারেন্টান শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!