বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ 

সাতক্ষীরার পোস্ট অফিসের অব্যবস্থাপনায় গ্রাহকের খোয়া গেল দুই লক্ষ টাকা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসের ভেতর থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের ২ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শহরের বাঁকাল খেয়াঘাট এলাকার কার্তিক চন্দ্রের পুত্র নিতাই চন্দ বু্ধুক বলেন, সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসের কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারনে আমার দুই লাখ টাকা খোয়া গেলো।

এঘটনায় তিনি অজ্ঞাত তিনজনের নামে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে নিতাই তাহার পিতা মাতা কে নিয়ে গত ২৬ জুলাই রবিবার দুপুর ১ টায় সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসে ২ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য যান, ভিতরে ক্যাশ টেবিলে টাকা গোনার সময় একজন গায়ে হাত দিয়ে বলে টাকা নিচে পড়ে গেছে। নিতাই চন্দ্র মাথা নিচু করলে অজ্ঞাতনামারা পাঁচশো টাকার ৪টি বান্ডিল নিয়ে চলে যায়। পরে অজ্ঞাতনামাদের আর ভেতরে বাইরে কোথাও পাওয়া যায়নি। পোস্ট অফিসে সিসি ক্যামেরার ফুটেজে অজ্ঞাত তিনজনকে টাকা নিয়ে বাইরে যেতে দেখা যাচ্ছে। ভুক্তভোগীরা টাকা উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করে জেলা পুলিশ সুপার মহোদয় এর হস্তক্ষেপ কামনা করছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেছেন, ভুক্তভোগীর কাছথেকে অভিযোগ পেয়েছি। আমি নিজে যেয়ে সরকারি পোস্ট অফিসে তদন্ত করেছি। অজ্ঞাত প্রতারক চক্রদের চিহ্নিত ও আটকের জন্য কাজ করছে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!