মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা থানা পুলিশের উদ্দ্যোগে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬জুলাই) দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

তালা থানা অফিসার ইনচাজ (ওসি) মেহেদী রাসেল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

তালা থানার পুলিশের এসআই প্রীতিশ কুমার’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।

এসময় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, সদস্য আজমল হোসেন জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলপ, তালা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ তুহিন, সাধারন সম্পাদক মামুন, সদর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ওকেল খাঁ, সদর ইউপি সকল গ্রামপুলিশসহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

এর পূর্বে পুলিশিং বিট খলিলনগর, জাতপুর,জালালপুর খেশরা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশিং বিট অগ্রনী ভূমিকা রাখবে ।

তালা সদর ইউনিয়নের বিট অফিসের দায়িত্বে থাকবেন এসআই প্রীতিশ রায়, মোবাইল নং- ০১৭৯১-১৫৯৭৬৯, সহকারি বিট অফিসার এএসআই জাকির হোসেন, মোবাঃ ০১৭৩১-১৭১৮৪৯ ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!