বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

সাতক্ষীরা সীমান্তে দুই যৌনকর্মীসহ পাচারকারী আটক

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ভারতে পাচারকালে সাতক্ষীরার কুশখালি সীমান্তে দুইজন বাংলাদেশি যৌনকর্মীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ শনিবার বিকালে তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এ সময় তিনি বলেন করোনা সংক্রমনরোধে বিজিবির চলমান বিশেষ টহলকালে তাদের আটক করা হয়। এরা হলেন নারায়নগঞ্জের সোনিয়া খাতুন ও শরিয়তপুরের জেসমিন বেগম। গ্রেফতারকৃত দালাল কলারোয়ার সোনাবাড়িয়ার হাসানুর রহমান ও দুই যৌনকর্মীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিনে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান সাতক্ষীরা সীমান্তে ছয় শতাধিক টহলকালে এরই মধ্যে আরও ৩৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয় নারীকে আটক করা হয়। ভারতীয় নাগরিক খাদিজাকে বিএসএফএর হাতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক আরও বলেন করোনাকালে ভারতীয় ধরন রোধে সীমান্তে নজর দারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের কয়েকটি এলাকায় চেয়ারম্যান মেম্বরসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অবৈধ পারাপার প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নারী পাচারকারী সাতক্ষীরার কুশখালির খায়রুল ও সোনাবাড়িয়া ইউপি সদস্য রেকসোনার স্বামী রসুলকে গ্রেফতারের অভিযান চলছে। অধিনায়ক আরও জানান সাতক্ষীরার ৩৪ কিলোমিটার স্থল ও ১৮ কিমি নদী সীমান্ত জুড়ে বিজিবি সদস্যরা রাত দিন টহলে থেকে করোনারোধ এবং অবৈধ যাতায়াত ও চোরাচালানরোধে কাজ করে যাচ্ছে। ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি স্বাভাবিক রেখে ভারতীয় ট্রাকচালক হেলপারদের বন্দরে খোলামেলা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!