শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

আল-আসকা মসজিদে হামলা ও ফিলিস্তিনের গাজায় ইসরায়লের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি। শনিবার বেলা ১১টায় শহরের শহীদ নাজমুল সরণীত উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লর সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধন বক্তব্যে রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আব্দুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, কলারোয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, তালা উপজেলা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘ ১০০ বছর ধরে নৃশংস হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। ইসরাইলী বর্বরতায় নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষের প্রাণ গেছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ২৬৫ জন মানুষ হত্যা করেছে। এদের মধ্যে ৬৫ জন শিশু ছিলো। এছাড়া আল আকসা মসজিদে নামাজরত মুসুল্লীদের উপর হামলা চালিয়ে মানবাধিকার লংঘন করেছে। যুগ যুগ ধরে চলমান ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্রণ অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!