বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরার করোনা আপডেট: উপসর্গ নিয়ে মৃত্যু ১, নতুন করে ৪০ জনসহ মোট আক্রান্ত ৬১৮

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১০০২ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে ৪০ জন করোনা সনাক্তসহ জেলায় মোট ৬১৮ জন আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বৃহষ্পতিবার দুপুরে মারা যান।

মৃতের নাম আনছার আলী (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুরের কামরউদ্দিনের চলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মানস কুমার মন্ডল জানান, গত ১১ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সাতক্ষীরা সদরের বাঁকাল ইসলামপুরের আনছার আলী।

বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৩ জুলাই পর তার নমুনা সংগ্রহ করা হলেও বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে তাদর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হয়েছে।

অপরদিকে সাতক্ষীরায় নতুন কর সাবজজ প্রথম আদালতের বিচারক মোখলছুর রহমান, তিনজন পুলিশ কর্মকর্তা, দু’জন ব্যাংক কর্মকর্তা, একজন ডাক্তার, দু’জন স্বাস্থ্য কর্মী, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৬১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহষ্পতিবার দুপুরে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়ছেন স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৬১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!