বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি!

প্রধানমন্ত্রীর নির্দেশে চিতলমারীতে মঞ্জুরুল হক লাভলু’র ত্রাণ সামগ্রী বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক প্রথম ভিপি, অগ্রণী ব্যাংক লিমিটেড -এর পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালক মঞ্জুরুল হক লাভলু’র পক্ষ থেকে গত বুধবার (১১ মে) বিকালে বাগেরহাটের চিতলমারীতে অসহায়, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে বাগেরহাটের চিলমারী উপজেলার পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ তারা ওই উপহার (চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ ও করণা প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী) বিতরণ করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাড. দেলোয়ার হোসেন সরদার, অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ অঞ্চলের সহকারী ব্যবস্থাপক স্বপন কুমার রায়, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, হাফেজ ইউনুস, শেখ আসাদুজ্জামান, শেখ মোঃ নুরুজ্জামান, মোঃ মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ রেজওয়ান শেখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল হক লাভলু’র পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন মানবিক নেতা গোপালগঞ্জক জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি / সাধারণ সম্পাদক শেখ মো: মোত্তাহিদুর রহমান শিরু৷ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ সহায়তা উপহার পেয়ে মানবিক নেতা মঞ্জুরুল হক লাভলুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহ পাকের নিকট দোয়া করেন উপকারভোগীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!