
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (০৯মে) ইফতার পুর্ব মুহুর্তে শংকরকাটি বাজারে অসহায় পথচারী, দোকানদার ও রোজাদারদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালী, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েদ বিন হায়দার রাজিব, কাশিমাড়ী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডিএম আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি আরাফাত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিমেন কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আরাফাত হোসাইন।
এসময় অত্র এলাকার অসহায়, পথচারী ও দোকানদারদের মাঝে ইফতার বিতরন করা হয়।