বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

ছাত্রলীগ নেতা রনির অপহরণকারীদের বিচারের দাবিতে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রনি শেখকে অপহরন করে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানজির আহমেদ, সেচ্ছাসেবকলীগের সম্পাদক শেখ নিজামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নাজমুল হক, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর অহিদ শেখ, ওয়ার্ড আ.লীগের সভাপতি কুদ্দুস শেখ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী হেদায়েত, মৎস্যজীবী লীগের সভাপতি মুকুল শেখ সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত শুক্রবার (১৭ জুলাই) ছাত্রলীগ নেতা রনি শেখকে টুঙ্গিপাড়া থেকে অপহরন করে নড়াগাতী উপজেলার মুলশ্রী গ্রামের নিয়ে মারধর ও হত্যার চেষ্টা করে ঐ গ্রামের টুটুল মল্লিকের ছেলে বাপ্পি মল্লিক। পরে রাত ১১ টার দিকে রনির স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীর স্বজনেরা টুঙ্গিপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলেও অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় নেওয়া হয়নি বলেও গণমাধ্যমকে জানান ভুক্তভোগী রনির স্বজনেরা। তাই থানায় মামলা নিয়ে অপহরণের মূল হোতা বাপ্পি মল্লিক গংদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। পরে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদারের কাছে অভিযোগের স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!