শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দহাকুলা মিতালী সংঘের কমিটি ঘোষণা: সভাপতি শফি ও সম্পাদক মীর আরিফুল ইসলাম

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দহাকুলা মিতালী সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবারসন্ধ্যা সাড়ে ৭টায় দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দহাকুলা মিতালী সংঘের সাবেক সাধারণ সম্পাদক মীর শরিফুল ইসলামের সভাপতিত্বে নব-গঠিত কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে আলোচনা সভায় উপস্থিত সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে শেখ শফি উদ্দিন শফি কে সভাপতি ও মীর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী এ নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে নব-গঠিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক নতুন কমিটি ঘোষণা করবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, মাস্টার শেখ আব্দুল জলিল, চৌধুরী বাসিরুল, ইউপি সদস্য শেখ মোস্তাফিজুর রহমান ময়না, শেখ আমিরুল হোসেন, শেখ আবিদ হাসান রনি, মীর আবু সুফিয়ান, শেখ আব্দুল্লাহ, শেখ আহছান হাবিব লিমু, শেখ আবু আলম, শেখ আবু সাঈদ পাপ্পু শেখ ইলিয়াছ হোসেন রুবেল, শেখ সেলিম হোসেন, শেখ সাকিল হোসেন, শেখ মেহেদী, শেখ রিয়াজ ইফতেখার বনি, সাইফ, শাহেদ, সেতু, মোসতাসিম, তাসকিন, রামিম, সাইফুল, রানা প্রমুখ। তিন বছর মেয়াদী এই নব-গঠিত এই কমিটি দায়িত্ব পালন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!