বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

জেলা পরিষদের সদস্য মো. লুৎফর রহমান (লুথু) মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্যানেল মেয়র শেখ শাহাবুদ্দিন (হিটু)।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যদের মধ্যে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শরীফ মুনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী এটিএম সাদিকুর রহমান, সদস্য (সংরক্ষিত আসনের) হাসিয়া বেগম, সাধারণ সদস্য শরীফ সোহরাব হোসেন, শাহরিয়ার কবির বিপ্লব, প্রধান সহকারী শা.ম. রেজাউল হাসান, জেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবীয় গুণাবলী অর্জন করে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন। গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৮ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী সহ মোট ১০৮ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

এর আগে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ জেলা পরিষদে পৌঁছালে সেখানে তাকে পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!