বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমিক ইনচার্জ ড. এস.এম নজমুল হক, ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার, ট্যুরিজম এন্ড হসপিটাল বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক, সিভিল ও ইনভেটিভ বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট কাশিঅকস সভাপতি মো. আজমল হোসেন প্রমুখ। এছাড়াও ২১ এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিদ্যালয়ের পক্ষ থেকে সাতক্ষীরা কেন্দ্রয়ি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাতফেরী ও পরে প্রতিষ্ঠানের হলরুমে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান আর.এসি মো. এনামুল হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!