শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরায় মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ আগস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফিরে আসেনি। এদিকে, নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়রি করছে তাদের পরিবার।

নিখোঁজ হওয়া ছাত্ররা হলো, শহরের খড়িবিলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাহাতুল ইসলাম শাওন (১২) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন (১৩)।

গতকাল সোমবার (১০ আগষ্ট) শাওনের বাবা জাহাঙ্গীর হোসেন ও আজ মঙ্গলবার (১১ আগষ্ট) ইমামুলর চাচা আরিফ হোসেন মিটু সাতক্ষীরা সদর থানায় দুটি পৃথক সাধারণ ডায়রি করেন। যার ডায়রী নং- ৪৪০ ও ৪৭৩।

সাধারন ডায়রী সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজা বিভাগে পড়াশোনা করে। গত ৯ আগস্ট ২০২০ তারিখ বেলা ১১ টার সময় তারা উক্ত মাদ্রাসা থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি। বাড়িতেও যায়নি তারা। তাদের স্বজনরা বিভিন্ন স্থানে ও আত্মীয়ের বাড়ীতে খোঁজখবর নিয়েও তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মাদরাসা ছাত্রের নিখোঁজের ঘটনায় থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেছে নিখোঁজ ছাত্রদের স্বজনরা। নিখোঁজ ছাত্রদের উদ্ধারে কাজ করছে সদর থানা পুলিশ বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!