বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

সাতক্ষীরায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.ক ফজলুল হক।

এসময় সেখানে আরো বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্মসম্পাদক ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুনার রশিদ প্রমুখ।

আওয়ামী লীগের নীতি ও আদর্শকে ধারন করে দলকে আরও এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, এই দলের অর্জন অনেক বেশী। ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সকল গনতান্ত্রিক আন্দোলন আওয়ামী লীগ অংশ নিয়ে জনগনের দলে পরিনত হয়েছে। তারা আরও বলেন, এই দলের কান্ডারী হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা দায়িত্ব পালন করছেন তাদের পথ অনুসরন করে যেতে হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ বছর পার করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, জনগনের কল্যানে এই দলকে আরও এগিয়ে নিতে হবে। একইসাথে গনতন্ত্রের লালন করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!