বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ

উপকূলে ক্ষতিগ্রস্থ ৭ উপজেলায় টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, শ্যামনগর, আশাশুনি ও কয়রা উপজেলা জলবায়ু অধিপরার্শ ফোরাম এবং শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে টেকসই বেড়িবাঁধ ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝূঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবীতে শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, কয়রা, পাইকগাছা, বাগেরহাট সদর ও শরণখোলা উপজেলায় নাগরিক সমাজ মানববন্ধন করেছে। মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং উদয়ন বাংলাদেশ।

শ্যামনগর প্রেসক্লাবের সামনে, আশাশুনি উপজেলা পরিষদের সামনে, কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে, কয়রা উপজেলা পরিষদের সামনে, পাইকগাছা উপজেলা পরিষদের সামনে, বাগরেহাট প্রেসক্লাবের সামনে এবং শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সামনে একযোগে ৩০ মে সকাল ১১:০০ টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উক্ত স্থানের নাগরিক সমাজের সকল পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মান ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝূঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। সরকার সিডর, আইলা, রোয়ানু, মোরা, ফণী, বুলবুল ও আম্পান এর পর উপকূলীয় এলাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন করার কথা বললেও আজও তার বাস্তবায়ন হয়নি। শুধ দুর্যোগ এলেই মেগা প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়। দুর্যোগ কেটে গেলে মেগা প্রকল্পের কোন খোঁজ থাকে না। সম্প্রতি সাইক্লোন ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারনে খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। এই সংকট পুরণ হওয়ার নয়।” এজন্য অচিরেই টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবী জানান মানববন্ধনে বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!