বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

ঝড়ের দিনে আম কুড়াতে সুখ নেই

শেখ শাকিল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১২৯৪ বার পড়া হয়েছে

পল্লীকবি জসিম উদদীন তার ‘মামার বাড়ি’ কবিতায় লিখেছেন, ‘ঝড়ের দিনে মামার দেশে, আম কুড়াতে সুখ; পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ’। কবির এই চরণগুলোর সাথে আমি একমত হতে পারিনি। ঝড়ের দিন অর্থাৎ দুর্যোগকালীন সময়ে আম কুড়ানো আমাদের সুখানুভূতি দেয় না। আবার, এমন দূর্যোগে জাম গাছের শাখায় ওঠার প্রশ্নই ওঠে না। তাহলে কি আমরা এতদিন ভুল জেনে এসেছি?

বর্তমান প্রজন্মের অনেকের কাছে ‘ঝড়’ হলো ফ্যান্টাসি, উপভোগের বিষয়। গতবছর সুপার সাইক্লোন আম্পানের অভিজ্ঞতা থেকে বলছি, বহু মানুষকে দেখেছি যারা এই দুর্যোগ নিয়ে রীতিমতো ট্রল করেছে। বলায় বাহুল্য, এদের বেশিরভাগই দেশের ঝুঁকিমুক্ত এলাকার বহুতল ভবনের বাসিন্দা।

দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আবহাওয়াবিদরা বলছেন, ২৬ মে বিকাল বা সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আসন্ন সম্ভব্য দূর্যোগে উপকূলের লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্ততি নিয়েছে সরকার। আমরা সম্ভব্য ঝড়ের ভয়াবহতা অনুধাবন করতে পারি।

রেডিও-টেলিভিশনে কিছুক্ষণ পরপর ‘আবহাওয়া বুলেটিন’ প্রচার করে সতর্ক করা হবে। ঝড়ের তীব্রতা, ক্ষয়ক্ষতি ও উপকূলের কান্না দেখানো হবে। তারপরও অনেকেই এই দুর্যোগে সুখ খুঁজবেন, ফ্যান্টাসি খুঁজবেন। রাতারাতি আমাদের ভেতর এই উন্মাদনা তৈরি হয়নি অবশ্য। ভুক্তভোগী অর্থ্যাৎ যারা ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে থাকেন কিংবা যাদের আপনজনরা থাকেন, তারাই দুর্যোগ অনুধাবন করতে পারেন।

বর্তমান প্রজন্মের তরুণরা দুর্যোগ নিয়ে উপহাস করবে না, এটাই প্রত্যাশা করি। ঝড়ে গাছের আম পড়ে গেলে সেটাকে ‘ক্ষতি’ বলে। যারা ক্ষতির ভেতর সুখানুভূতি খুঁজে পান, তাদের মানসিক পরিপক্বতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

লেখক: সভাপতি, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!