বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

গোপালগঞ্জে বিপুল পরিমাণ নকল ঔষধ, অনুমোদনহীন ভ্যাকসিন ও ব্যাগ ভর্তি রক্ত উদ্ধার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৬৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঔষধ, অনুমোদনহীন দেশি-বিদেশি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন ও ব্যাগে ভরা রক্ত উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের কেন্দ্রীয় কালীবাড়ি সংলগ্ন স্বর্ণ টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে অবস্থিত “যমুনা মেডিকেল সাপ্লাই” নামে একটি দোকান থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঔষধ, অনুমোদনহীন দেশি-বিদেশি ২৪৯ পিস হেপাটাইটিস-বি ভাইরাসের ভ্যাকসিন ও তিন ব্যাগ রক্ত উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। 

এ ঘটনায় সূর্যের হাসি ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান ও যমুনা মেডিকেল সাপ্লাইয়ের মালিক মো.আ আব্দুল আলিমকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু। 

এ সময ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, ভ্রাম্যমান আদালতের পেশকার নাদিম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্যারের দিকনির্দেশনায় জনস্বার্থে সমগ্র জেলাব্যাপী ভেজাল বিরোধী অভিযান পরিচালনার এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!