বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করেনিতে সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ২৮ রমজান সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা বলেন, দুস্ত ও অসহায় মানুষের সহযোগিতা হোক আল্লাহর রাজি খুশি করার জন্য। আমরা দুনিয়া থেকে কোন কিছু পাওয়ার জন্য মানবিক কাজ করতে চাইনা। আমরা আজ পাঁচ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলাম, আগামীতে আরো অনেক বেশী দিতে পারি এই প্রত্যাশা করি। এবং যাদের সামর্থ রয়েছে এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানে দুস্ত ও অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্চা, নুডুস ও তৈল বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সহ-সভাপতি মো. আমান উল্লাহ, সুপার মো. আছগর আলী, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু সাঈদ, সেক্রেটারি মোঃ মাসউদ, সহ-সভাপতি হযরত আলি, সহ-সম্পাদক আরিফুল ইসলাম রোহিত, ইমাম হুসাইন রাজ, আতিক মুজাহিদ প্রমুখ।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আওতায় সদরের লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নে এবং পৌর সভার পলাশপোল এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!