বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনে সাতক্ষীরায় ৭টি উপজেলা পরিষদে প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে জেলার ৭টি উপজেলা পরিষদে বেশ আগেভাগেই চূড়ান্ত করেছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা।

মনোনয়ন চূড়ান্ত করার পাশাপাশি প্রার্থীদের প্রচারের সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রার্থীরা নিজ নিজ এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।

জামায়াতের দলীয় সূত্রানুযায়ী জেলার প্রত্যেক উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করেছে সংগঠনটি।

এর মধ্যে তালা উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা খাতুন নির্বাচন করবেন।

কলারোয়ায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক কলারোয়া জামায়াতের আমীর মাওলানা ওমান গণি, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যানে মাহফুজা বেগমকে নিয়ে নির্বাচনী প্যানেল সাজানো হয়েছে।

এ ছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক চেয়ারমান শহীদ হাসানকে প্রার্থী করা হয়েছে। আর ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা।

আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক এমপি মাওলানা রিয়াছাত আলীর ছেলে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আবছার, ভাইস চেয়ারম্যান পদে এড. আব্দুস সোবহান মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা মনির।

এ ছাড়া দেবহাটা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হবেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর হাফেজ ইমদাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কর্মপরিষদ সদস্য নাসরিন সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আর কালীগঞ্জে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেলা কর্মপরিষদ সদস্য জয়নাব পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক নূরুন্নাহার ইতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, সাতক্ষীরায় আগে থেকেই সাংগঠনিকভাবে শক্তিশালী জামায়াত। তবে এবার জাতীয় নির্বাচনে যেভাবে জয় পেয়েছে তাতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন স্থানীয় নেতারা। জাতীয় পর্যায়ের মতো স্থানীয় সরকারেও তাই কোনো পদ ছাড়তে চাইছেন না। এ কারণেই আগেভাগে মানুষের কাছে তাদের পরিচিতি তুলে ধরছে।

জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে পরিচয় ও কর্মকা- তুলে ধরতে পারবেন, যা ভোটে সুবিধা দেবে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, প্রার্থীরা এখন থেকে সংশ্লিষ্ট উপজেলা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের সুখে দু:খে পাশে থেকে কাজ করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!