মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা ও সাতক্ষীরা সদরের তিন শতাধিক শিশুর মুখে ফুটলো ঈদের হাসি।

মঙ্গলবার (১৭ মার্চ ‘২৬) সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে উঠিয়ে দেয় নতুন পোশাক।

এই আয়োজনকে ঘিরে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ও সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ শিশুদের হাসি আর আনন্দে হয়ে ওঠে উৎসবমুখর। তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এসএম নাহিদ হাসান, সদস্য এসএম আলমগীর হোসেন, শামছুন্নাহার, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

তালা ও সাতক্ষীরা সদর উপজেলার ৩০০ শিশুর হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। এদিকে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানে অংশ নেন সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, আহসান রাজীব, এম বেলাল হোসাইন, জামাল উদ্দীন, গাজী আসাদ, এসএম বিপ্লব হোসেন, বাহলুল করিম, গাজী মাহিদা মিজান, রিজাউল করিম, ইব্রাহিম খলিল, সাকিবুল হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান নীরব, মাহফুজুর রহমান, মুনাইমু মিজান, সিনথিয়া হাসান, মাহি প্রমুখ।

উপহার পেয়ে এক শিশুর মা আবেগঘন কণ্ঠে বলেন, আমার ছেলে সবসময় অন্যদের নতুন জামা দেখে মন খারাপ করত। আজ ওর মুখে যে হাসি দেখলাম, সেটা আমাদের জন্য অনেক বড় আনন্দ। যারা এই আয়োজন করেছে, আল্লাহ তাদের ভালো রাখুক। এদিকে মানবিক এই উদ্যোগটি শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং সৃষ্টি করেছে ভালোবাসা, সহমর্মিতা আর ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এসএম নাহিদ হাসান এবং ঈদ উপহার বিতরণ কমিটির আহ্বায়ক সাকিবুল হাসান বলেন, আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে। প্রতিবছরের ন্যায় এবারও আমরা ঈদ উপহার দিয়েছি, তবে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ভেঙেছে। একযোগে সাতক্ষীরার দুই উপজেলায় ৩০০ শিশুর মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সত্যিই আমরা খুশি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!