সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা
✍️আবু সাঈদ📝নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ১৬ মার্চ, ২০২৬
৩৬
বার পড়া হয়েছে
জাতীয়তা বাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ ‘২৬) বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনে সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মোঃ আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী শহিদুল্লাহ ২, সাবেক ডেপুটি এটানিজেনারেল শেখ জুলফিকার আলম শিমুল, এড এবি এম সেলিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাবুনাল এর পিপি এড শেখ আলমগীর আশরাফ, এড সিরাজুল ইসলাম। এড হাসিব, এড ফিরোজ আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী ফোরামের সদস্য সচিব আলহাজ্ব মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে ফোরামের সিনিয়র ও জুনিয়র আইনজীবী বিভিন্ন পর্যায় এর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ এড আল আমিন।