সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এমডি মামুন হাওলাদার (৩০)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন-আহবায়ক এবং বর্তমান এনসিপি দলের নেতা। আহত মামুন তালা সদরের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা।তার পিতার নাম নাসির আলী হাওলাদার।

রবিবার (১৫ মার্চ ‘২৬) রাত ৮টার দিকে তালা আনিশা ক্লিনিকে সামনের মাঠে থেকে তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোনা গ্রামের আব্দুস সালামের পুত্র রিয়াজ গাজী ও তার সঙ্গীরা উক্ত হামলা চালিয়েছে বলে জানা গেছে। জুলাইযোদ্ধা এমডি মামুন হাওলাদার বর্তমানে গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে উক্ত ঘটনায় আহত মামুন হাওলাদারের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছেন। তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, উক্ত ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!