সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার তালায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ‘২৬) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে তালা থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিপন ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।
এর আগে তালা বাজারে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, তালা তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মারুউল ইসলাম মারুফ,মেহেদী হাছান সাগর তালা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ হাসান সাগর, হারুনা রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজসহ থানা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!