সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যদের ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

স্বদেশ সাতক্ষীরা এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় বাস্তবায়িত ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী যুবক এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স  কানাডা –এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী যুবক ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনিদিষ্ট কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৫ মার্চ, ২০২৬) বেলা ২ টার সময় জেলা আইনজীবি ভবনের তৃতীয়র্ তলায়  মানবাধিকার আইনজীবি ফোরামের আহবায়ক সিনিয়র আইনজীবি এ্যাড: মোস্তফা আসাদুজ্জামান দিলু এর সভাপতিত্বে মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যদের ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় মানবাধিকার আইনজীবি ফোরামের সদস্যদের দ্বারা পরিচালিত চলমান মামলার ফলোআপ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, প্রকল্পের বিভিন্ন কর্র্মসূচেিত অংশগ্রহণ ও এলাকার মানবাধিকার পরিস্থিতি ও সাতক্ষীরাতে সম্প্রতি ঘটে যাওয়া শিশু  ও নারী নির্যাতন, হত্যা, তালাক ও দেনমোহর খোরপোষ এবং শিশু বিবাহ, সহ চলমান মামলার অবস্থা এবং নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার বিষয়ে আলোচন হয়। সভাটি পরিচালনা ও সার্বিক সহযোগীতায় ছিলেন প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও  প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!