বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সংঘবদ্ধ চোর চক্রকে ধরকে যেয়ে ছুরিকাঘাত প্রাপ্ত গরু ব্যবসায়ি পলাশ সরদারকে ও গণধোলাইয়ের শিকার চোর আমানুল্লাহকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ’২৬) দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গরু ব্যবসায়ি পলাশ সরদার (৪২) সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের জামাত আলী সরদারের ছেলে ও জখম হওয়া চোর আমানুল্লাহ (৪৫) একই উপজেলার বালিয়াডাঙা গ্রামের পরান মণ্ডলের ছেলে।

এদিকে সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা নেওয়া আমানুল্লার ছবি তুলতে গেলে উপ-পরিদর্শক বেলায়েত বাঁধা দেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ ছাড়া ছবি তোলা যাবে না বলে সাংবাদিকদের জানালে ক্ষোভের সৃষ্টি হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন গরু ব্যবসায়ি পলাশ সরদার দেশ টাইমসকে জানান, গত মঙ্গলবার আবাদের হাটে তিনি দেড় লাখ টাকায় একটি গরু বিক্রি করেন। এর মধ্যে ৮০ হাজার টাকা তার বাড়িতে ছিল। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে এলে তিনজনকে তার বাড়ির সামনের বাগানে দেখাতে পান। এ সময় তাদের কাছে পরিচয় জানতে চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে দুইজনকে জাপটে ধরেন তিনি। অপর জন চলে গেলে আটককৃত একজন তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি মাথায় মুখে ও হাতে জখম করে চলে যায়। আমানুল্লাহ তাকে আবারো চাপাতি দিয়ে আঘাত করে চলে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে আমুনুল্লাহকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে। তাকে ও স্বজনরা সদর হাসপাতালে ভর্তি করে। চোর চক্রের তিন সদস্য তার গরু বিক্রির টাকা চুরি করতে এসেছিল বলে অভিযোগ করেন পলাশ সরদার।

এ ব্যাপারে শিবপুর ইউপি সদস্য কাজী আবু সুলতান ওরফে তুষার দেশ টাইমসকে জানান, আটককৃত আামনুল্লাহের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ছিনতাইসহ কয়েকটি মামলা রয়েছে সদর থানায়। তবে বৃহষ্পতিবার (১২ মার্চ’২৬) ভোরে গদাঘাটার একটি বিলের পাশ থেকে আমানুল্লার ব্যবহৃত ডায়াং-৫০ মোটর সাইকেল (সাতক্ষীরা-হ-১৫-৬৯১৫) উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

জানতে চাইলে আমানুল্লাহ দেশ টাইমসকে জানান, তিনি গাঁজা নিয়ে যাওয়ার সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা কেড়ে নিতে তার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে পলাশ সরদার।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান দেশ টাইমসকে জানান, একজন চোর আটক হয়েছে শুনেছি। তবে ছবি তোলার ব্যাপারে তিনি উপ-পরিদর্শক বেলায়েতকে বলে দেবেনে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!